নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা। হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে না: রিজভী। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে।

দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা।

নিউজ ডেস্ক।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে তার কোনোটিরই সত্যতা নেই বলে তিনি উল্লেখ করেন।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দুদকের অনুসন্ধান শুরুর পর নিজের অবস্থান পরিষ্কার করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ জানান, ২০২৬ সালের ১১ মে ১৩৫ জন যুব উন্নয়ন কর্মকর্তাকে পদায়ন ও পদোন্নতি দেওয়ার মাধ্যমে তিনি আর্থিক সুবিধা নিয়েছেন বলে দুদক অভিযোগ করেছে। তবে ওই সময়ের প্রশাসনিক প্রক্রিয়ার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “সে সময় দেশে বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বে ছিলেন দলের এক শীর্ষ নেতা। তৎকালীন সময়ের প্রশাসনিক সিদ্ধান্তের দায় অসৎ উদ্দেশ্যে আমার ওপর চাপানো হচ্ছে। তদন্ত করতে হলে তৎকালীন সেই মন্ত্রীর বিরুদ্ধেও করা উচিত।”

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব করা হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে দুদকের সংবাদ পরিবেশনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে এনসিপি মুখপাত্র বলেন, দুদকের মুখপাত্র সাংবাদিকদের কাছে কথা বলার সময় ভুলবশত ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি ব্যবহার করেছিলেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ গ্রুপে তা প্রত্যাহার ও সম্পাদনার অনুরোধ জানালেও ততক্ষণে সংবাদের মাধ্যমে চরিত্র হনন সম্পন্ন করা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে প্রতিবাদলিপি দেওয়ার জন্য বারবার অনুরোধ জানালেও সংস্থাটি কোনো পদক্ষেপ নেয়নি।

সংবাদ সম্মেলনে দুদকের দায়ের করা বাকি দুটি অভিযোগকেও পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে উড়িয়ে দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

amardesh24.com

 

আরও পড়ুন