নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ।

উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে কুকুরটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ে। এ কারণে একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। পরে নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।মোহসিন শেখ জানান, পরবর্তীতে কুকুরটি সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়।

amardesh24.com

 

আরও পড়ুন