স্পোর্টস ডেস্ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে রাখা হয়েছে ৪ পেসারকে।
চোটের কারণে এ ম্যাচেও দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন দলে। এবার দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।
নাহিদ রানার অনুপস্থিতিতে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গে দলে রয়েছেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।
amardesh24.com









