নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত। সব ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের এই ঐতিহ্য কোনো অশুভ শক্তিকে নষ্ট করতে দেওয়া হবে না : ডিসি জাহেদ মিয়া। ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গনে ৬ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠি উদযাপিত হয়। আজ শনিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব। শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত। কর্ণফুলীতে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ। ইস্তাম্বুলে গত ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সরকারি বেসরকারি সব প্রতিষ্টানে জিয়াউর রহমান ও বেগম জিয়ার ৩ টি বই রাখার নির্দেষ। ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির অব্যাহতি। উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশে পৌঁছেছে।

আইসা সভাপতি নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক।

দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়ার পর দিপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

তবে সিজেপির দাবি, দিপকেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে জানান, দিপকেকে আটকের আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর অবস্থান সম্পর্কে তাঁরা কিছু জানেন না। তাঁকে আইনজীবী বা দলের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা-ও দলকে জানানো হয়নি বলে দাবি করেন শিন্ডে।

শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগে দিপকেকে তাঁর বাসা থেকে আটক করে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এটি তাঁকে দ্বিতীয়বার আটকের ঘটনা। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় আইসা নেত্রী নেহা বোরাকে। এর আগে ১০ অক্টোবরও তাঁকে আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ ছাড়া সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তাঁরা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।
দিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন দিপকে। শুক্রবার বিকেলে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ তাঁকে নোটিশ পাঠিয়ে প্রতিবাদ কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেয়।

প্রতিবেদন অনুযায়ী, করোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপকেকে আটক করা হয়। একই সময়ে কনট প্লেসে জমায়েত হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

amardesh24.com

 

আরও পড়ুন