নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত। সব ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের এই ঐতিহ্য কোনো অশুভ শক্তিকে নষ্ট করতে দেওয়া হবে না : ডিসি জাহেদ মিয়া। ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গনে ৬ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠি উদযাপিত হয়। আজ শনিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী লালন স্মরণোৎসব। শুল্ক আরোপের পথ তৈরি করা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত। কর্ণফুলীতে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ। ইস্তাম্বুলে গত ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সরকারি বেসরকারি সব প্রতিষ্টানে জিয়াউর রহমান ও বেগম জিয়ার ৩ টি বই রাখার নির্দেষ। ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারির অব্যাহতি। উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশে পৌঁছেছে।

কর্ণফুলীতে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ।

কাজী জাহাঙ্গীর: চট্টগ্রাম।

কর্ণফুলীতে ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকালে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের কর্ণফুলী শাখার উদ্যোগে কর্ণফুলী আবদুল জলিল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত হন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম এবং সংস্থার সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দিন সবুজ।

অনুষ্ঠানে মার্শাল আর্ট প্রশিক্ষক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়, বিচারকসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ এশীয় বিচারক ও জাতীয় কোচ আবু মাসুদ চৌধুরী রানা। সঞ্চালনা করেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আরমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিচারক মোহাম্মদ মোরশেদ, জাতীয় কোচ সুমন শীল, আন্তর্জাতিক খেলোয়াড় ও জাতীয় বিচারক-কোচ জাবেদুল ইসলাম, জাতীয় কোচ মোহাম্মদ সোহেল, ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও ব্ল্যাকবেল্টধারী আবুল খায়ের, কোচ রাকিবুল ইসলাম ও নেজাম এবং কর্ণফুলী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সংগঠক মো, আরিফুল ইসলাম।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে কর্ণফুলীর ক্রীড়াঙ্গনে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভাবান তরুণদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া শাখায় নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির পথ সুগম হবে।

তাঁরা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করতে ক্রীড়া সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের এ আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত ক্রীড়া নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি কর্ণফুলীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা তুলে ধরা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন