নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে চারা বিতরণকালে হাবিবুর রহমান চৌধুরী।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
আগামী প্রজন্মের জন্য একটি সবুজ
নগরী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই
চট্রগ্রাম  নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী বলেছেন, গত দুই বছর থেকে আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম চলছে এবং আগামী দিনেও অব্যাহত থাকবে যাতে করে উত্তর পাহাড়তলী ওয়ার্ড সবুজায়নে রূপান্তরিত হয়।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সরকারের চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। পরিবেশ রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপি পাঁচ বছরে ২৫ কোটি।

বৃক্ষরোপনের এই মহাপরিকল্পনা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি দুর্যোগের ঝুঁকি কমাতে, জীববৈচিত্র সংরক্ষণে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আসুন, আমরা সবাই একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসি।

গতকাল সোমবার ১৮ অক্টোবর পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে ৯ নং ওয়ার্ডের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ২০ হাজার পিস গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্কুলের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন জামাল কোম্পানি মোহাম্মদ হানিফ, মোঃ জানে আলম, মোঃ নূর বক্স মিলন, মোঃ জামাল উদ্দিন, আবু আহমেদ, রিপন খান, ফজলুল হক, মাস্টার সাইফুল ইসলাম, মফিজুর রহমান, মোশারফ হোসেন, আবু সুফিয়ান, যুবদল নেতা আজিজ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান রাজু, ফয়সাল খান, নেজাম উদ্দিন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ আলী আকবর, মোঃ সুমন, মোঃ রুবেল, মোঃ নুরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ সাদ্দাম, ছাত্রদল নেতা মিনাজ উদ্দিন রাব্বি, মোঃ রাসেল, মোহাম্মদ জুয়েল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের প্রতি কাউন্সিলর পদপ্রার্থীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি দেশের বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

amardesh24.com

 

আরও পড়ুন