নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

সীতাকুণ্ড দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত।

সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তারেক বাপ্পি (২৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগর শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে।এই নিয়ে এলাকায় চাঞ্চল্যকর এবং ভিতির পরিবেশ সৃষ্টি হয়েছে।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমেদ ও জমিলা খাতুনের ছেলে । আহত তাফসির আলম শাওন একই থানার বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ।

স্বজনদের বরাতে জানা যায় উপজেলার অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এলাকার ১০/১৫জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালালে দুজনেই গুলিবিদ্ধ হন।

পরবর্তীতে তাদেরকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। অপর আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

নিহত বাপ্পির বড় ভাই রহিম উদ্দিন বলেন, আমার ছোট ভাই তারেক মোটরসাইকেল যুগে সাদ্দামের অফিসের সামনে আসলে ৭-৮ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী কোপাতে থাকে, একপর্যায়ে তাকে গুলি করে এবং দুজনেরই বুকে গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার( ওসি) মাহিনুল ইসলাম বলেন, রাত ১১ টায় আমরা খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং আজ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত ছয় জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

গ্রেফতারকৃতরা হলেন মো, আরিফ হোসেন, ফখরুল, মোহাম্মদ মান্নান, ইফতেখার, আরিফুল ইসলাম জাবেদ, নূর মো, রনি।১৮ অক্টোবর চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে বলেন বাপ্পি হত্যার সাথে জড়িত কাউকে আমরা ছাড় দেবো না। এ বিষয়ে আমাদের গোয়েন্দা সস্তা সহ বিভিন্ন ইউনিট কাজ করছে।

amardesh24.com

 

আরও পড়ুন