নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামি অব্যাহতির সুপারিশ। আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে বরখাস্ত করেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের: ইভানা। তাহসিফের বাবা বাদী হয়ে মামলা করেছেন উওরখান থানায়। রণবীর অভিনীত (রামায়ণ) সিনেমা ভাল সফল পেয়েছে। সুস্থ হয়ে আবারও তানিয়া বৃষ্টি নাটকে ফিরছেন। সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

সাংস্কৃতিক প্রতিনিধিদলকে পাকিস্তান হাউসে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আমারদেশ২৪ ডেস্ক।

ঐতিহ্য তুলে ধরতে পাকিস্তান সফর করা ১৫ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে ইসলামাবাদের পাকিস্তান হাউসে সংবর্ধনা দেওয়া হয়েছে।

দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় আয়োজিত এ সফরে ২ দেশের শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

গত ১৬ থেকে ১৯ অক্টোবর পাকিস্তান সফর করেন বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। সফরকালে ইসলামাবাদে তাঁদের পরিবেশনায় বাংলাদেশের শিল্প, সংগীত ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। এসব পরিবেশনা দর্শকদের প্রশংসা অর্জন করে।

১৫ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী মো. আবদুস সাত্তার। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন পিয়াল হাসান, ইশা খান, এথুন বাবু, মোহাম্মদ জামাল উদ্দিন নাসের ও নাজনীন চৌধুরী।

এ ছাড়া নৃত্যশিল্পী হিসেবে অংশ নেন ফারহানা চৌধুরী, মেহবুবা মাহনূর চাঁদনী, আবদুর রশিদ স্বপন ও গোলাম মোস্তফা।

পাকিস্তান হাউসে আয়োজিত সংবর্ধনায় প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের সাংস্কৃতিক বিনিময় ২ দেশের শিল্পীদের পারস্পরিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

amardesh24.com

 

আরও পড়ুন