নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া দরকার: ফখরুল।

আমারদেশ ২৪ ডেস্কঃ
রবিবার, ৩০ মার্চ, ২০২৫
নিরপেক্ষতা না থাকলে অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।ফখরুল বলেন, ‘কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এই ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে। তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া উচিত।’একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ সুবিধার খবর পাচ্ছেন বলে জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, ‘সরকারি টাকা বরাদ্দ, উন্নয়নের জন্য কাজ নেওয়ারও ঘটনা ঘটছে।’

বিএনপিকে এখন ভারতপন্থি হিসেবে নতুন করে চিহ্নিত করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি সবসময় বাংলাদেশপন্থি।’সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের সময় যে ভূমিকা পালন করেছে তাতে নিজেদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে সেনাবাহিনী।’

জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয়।’
সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কমে যাবে বললেন বিএনপি মহাসচিব।

আরও পড়ুন