নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজ ডেস্ক:
বুধবার, ২ এপ্রিল, ২০২৫

রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কী বলল সে বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বলেও জানান উপদেষ্টা।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার দায়ে অনেক নিরীহ মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সত্য। এমনও অনেকে আছেন যাদের এজাহারে নাম আছে কিন্তু জড়িত নয়। এমন অনেকেই ছিল যারা তখন দেশের বাইরে ছিলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেন কোনোভাবেই নিরীহ লোকজন সাজা না পায় তা দেখতে সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে।

আরও পড়ুন