নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

ঘণ্টার ব্যবধানে এশিয়ার ৩ দেশে ৪ ভূমিকম্প।

আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
দক্ষিণ এশিয়ার ভারত ও মিয়ানমার এবং মধ্য এশিয়ার তাজিকিস্তানে এক ঘণ্টার ব্যবধানে ৪টি ভূমিকম্প হয়েছে। আজ রোববার সকালের মধ্যেই এই ঘটনা ঘটে বলে জানায় হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে মাত্র ৬০ মিনিটের মধ্যে ভারত, মিয়ানমার এবং
তাজিকিস্তানের কিছু অংশে ৪টি ভূমিকম্প আঘাত হানে। যা মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। হিমালয় শহর থেকে শুরু করে মধ্য এশিয়ার শহরগুলোতে এই ভূমিকম্পের ফলে বাসিন্দারা আতঙ্কে ভবন ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) অনুসারে, প্রথম ভূমিকম্পটি সকাল নয়টায় হিমাচল প্রদেশের মান্ডি জেলায় আঘাত হানে। যেখানে ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। যদিও ভূমিকম্পগুলো মৃদু বলে মনে করা হচ্ছে, তবুও স্থানীয় বাসিন্দারা তা ভালোভাবেই অনুভব করতে পেরেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। হঠাৎ কম্পনের পর অনেকেই চিৎকার শুনতে পেয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভীতসন্ত্রস্ত স্থানীয়রা বাড়িঘর এবং অফিস থেকে বেরিয়ে খোলা জায়গায় ছুটে আসেন। তবে, এখন পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, এর কিছুক্ষণ পরেই মধ্য মিয়ানমারের মেইকটিলার কাছে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মিয়ানমারের এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সম্প্রতি একটি বড় ভূমিকম্পের মুখোমুখি দেশটির মানুষের মধ্যে নতুন ভূমিকম্প উদ্বেগ আরও বাড়িয়েছে।
এদিকে, সকাল ৯.৫৪ মিনিটে, তাজিকিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যা মূলত ৬ দশমিক ৪ মাত্রার বলে অনুমান করা হয়েছিল। ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে, যা সকালে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে তাজিকিস্তানের আশেপাশের শহরগুলোর বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু দোকানপাট এবং স্কুল বন্ধ করা হয়।  এরপর, সকাল ১০.৩৬ মিনিটে, আবারও ১০ কিলোমিটার গভীরে ৩ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। যা এই অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা বাড়ানোর বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন