নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

চকরিয়ায় জব্দকৃত চার লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি।

নিজস্ব প্রতিবেদক।

১৪ জুলাই ২০২৫, ১২:৫৫

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে।

গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমান্যাচর বেতুয়া বাজার ব্রিজসংলগ্ন এলাকায় উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম কার্যক্রম পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। এ সময় চিরিংগা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) আবুল মনসুর আহমেদ, পেশকার, থানা পুলিশ, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

নিলামে মোট ৩৬ জন অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. ফরিদুল আলম ৭ লাখ ৮০ হাজার টাকায় জব্দকৃত বালুর মালিকানা লাভ করেন।এর আগে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব বালু অবৈধ উত্তোলনের দায়ে জব্দ করা হয়।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন