নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরে প্রকাশ্যে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে এক সাংবাদিককে এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তুহিন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। পূর্বশত্রুতার জেরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। কিন্তু দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, “আমি দোকানে বসেছিলাম, হঠাৎ তুহিন দৌড়ে এসে ঢুকে পড়ে। পরে তিনজন ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। বাইরে আরও দুজন রামদা নিয়ে দাঁড়িয়ে ছিল। আমি বাধা দিতে গেলে আমাকে হত্যার হুমকি দেয়। তখন অনেক লোক দেখলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি।”

তুহিন হত্যার প্রায় আধাঘণ্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে গাজীপুর চৌরাস্তার একটি ভিডিও শেয়ার করে লেখেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।” এর কিছুক্ষণ আগে জয়দেবপুর রেলগেট এলাকার একটি ছবি পোস্ট করে সড়ক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান বলেন, “ঘটনার কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। কিছু ক্লুও পাওয়া গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। সাংবাদিককে এভাবে হত্যা অত্যন্ত দুঃখজনক।বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

 

আরও পড়ুন