নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল।

সামান্য চোটের কারণে স্পেনের হয়ে বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ দলে থাকলেও এখন পর্যন্ত খেলেননি পুরো ম্যাচে। তবে এবার স্পেন ফুটবল ভক্তদের জন্য সুখবর দিয়েছে দেশটির কোচ কোচ লুইস দে লা ফুয়েন্তে।

তিনি জানিয়েছেন, ইয়ামাল এখন ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত আছেন। হ্যামস্ট্রিং চোট থেকে ১৮ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গারের পুনর্বাসন প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ইয়ামালকে পুরো সময় খেলানোর মতো অবস্থায় রয়েছে দল। লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা তাকে নিয়ে খুব সতর্ক ছিলাম। সব খেলোয়াড়ের মতোই তার পুনরুদ্ধারের সময়কে সম্মান করেছি। এখন লামিনে খুব ভালো অবস্থায় আছে। সবচেয়ে বড় বিষয় হলো, সে খেলতে মুখিয়ে আছে।’ এরপর হাসতে হাসতে যোগ করেন, ‘কাল সে খেলবে কি না, সেটা দেখা যাবে।’

এপ্রিলের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকেই ইয়ামালের খেলার সময় সীমিত রেখেছিল স্পেন। গ্রুপ পর্বে তিন ম্যাচে মাত্র ১৪১ মিনিট খেলেছেন তিনি এবং করেছেন একটি গোল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নামার পর সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন। এরপর উরুগুয়ের বিপক্ষে খেলেন ৭৬ মিনিট।

amardesh24.com

 

আরও পড়ুন