নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

যান্ত্রিক ত্রুটিতে ধুঁকছে বিমান, কমছে যাত্রী।

নিউজ ডেস্ক
সোমবার, ১১ আগস্ট, ২০২৫
একের পর এক যান্ত্রিক ত্রুটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উড্ডয়ন করতে গিয়ে রানওয়েতেই ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, চাকা খুলে পড়া, চাকা ফেটে যাওয়া, কেবিনের ভেতরের তাপমাত্রা বেড়ে যাওয়া, কমোডের ফ্ল্যাস কাজ না করা, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিন প্রেশারে ত্রুটি, ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়াসহ একের পর এক যান্ত্রিক ত্রুটিতে গত ১ মাসে বহরে থাকা ১৯টি উড়োজাহাজের ১৬টি উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। এতে শিডিউল বিপর্যয়, যাত্রী কমে যাওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিমানকে।
সরকারের পক্ষ থেকে যখন বিমানের জন্য একযোগে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন নিজেদের কাছে থাকা বোয়িংগুলোতে একের পর এক যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়াকে ‘ষড়যন্ত্র’  বলে মনে করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।
আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন