নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ছাত্রদল।

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনিবলে মন্তব্য করেছেন আজ সোমবার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।
তারা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম গ্রহণের শেষদিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেওয়া হয়েছে। মব উসকে দিয়ে ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা
ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে, এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক, আনন্দমুখর পরিবেশে নির্বাচন করতে পারে ছাত্রদল সার্বিক সহযোগিতা করে আসছে।
এর আগে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো, জসীম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিভিন্ন পদে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে।
সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন