নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো: রাজ রীপা।

বিনোদন ডেস্ক।
হস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মংলা (বাগেরহাট) থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। এর পর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। পরে ‘মুক্তি’ নামে আরেক ছবির লিড রোল করেন। সেই ছবি মুক্তির আগে রাজ রিপার ‘ময়না’ নামে আরেক ছবি মুক্তি পায়।
চলচ্চিত্রে কাজের চেয়ে ভিন্নভাবে বেশি আলোচনায় আসেন এই উঠতি অভিনেত্রী।২০২৩ সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে তুমুল আলোচনায় আসেন। সে সময় মধ্যাঙ্গুলি দেখিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন। আপাতত নতুন কোনো চলচ্চিত্রের খবর নেই।
সম্প্রতি এই অভিনেত্রী ফেসবুকে জানিয়েছেন একসময় তাঁর হাসিতে অনেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো, প্রেমে পড়ে যেত তাঁর মুখের কথার। এক পোস্টে বলেন, আমরা যত বড় হচ্ছি তত সরলতা হারিয়ে ফেলছি। হঠাৎ করে ভাবলাম, ছোটবেলায় আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো আর মুহূর্তে কথার প্রেমে পড়ে যেত। কি সরল হাসি টাইনা ছিল।
আর এখন হাসি দিলে মানুষ ভয় পায় ও কথা শুনলে দৌড় দেয়, কিন্ত কারণটা কী?প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কার উদ্দেশ্যে সেটা জানা যায়নি। বর্তমান প্রজন্মের নায়িকা রাজ রিপা। তিনি নাকি জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন নাকি। তবে ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উঠতি অভিনেত্রী।

আরও পড়ুন