নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জয়ের সঙ্গে তারেকের বক্তব্যের কোনো পার্থক্য দেখছি না: চরমোনাই পীর।

আমার দেশ ২৪ ডেস্ক।
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিগত ফ্যাসিস্ট আমলে জয় বলেছিলেন, কোনো অবস্থাতেই যেন মৌলবাদী উত্থান না হয়। এখন একই কথা তারেক রহমানও বলছেন। জয়ের বক্তব্য ও তারেক রহমানের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না।
আজ শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এত দিন যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, সেগুলো দক্ষিণপন্থিদের ভোট ছিল। এক সময় আপনারা মৌলবাদীদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। এখন তার বিপক্ষে কথা বলছেন কেন? এত দিন মৌলবাদীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কিন্তু তারা এখন তা বুঝতে শিখেছে। মৌলবাদীদের সঙ্গে এত বছর প্রতারণা করা হয়েছে। তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নাই।
তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক— এটাই আমাদের প্রত্যাশা। বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেনি। আপনারা দেখবেন ইতোমধ্যে যেই দলগুলো ক্ষমতায় গিয়েছিল, তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইশতেহার দিয়েছে, সেসব ইশতেহারে সমস্ত দফাগুলো বাস্তবায়ন করতে পারে নাই। তারাই আগামীতে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে।
মুফতি ফয়জুল করীম বলেন, দক্ষিণ উত্থান হচ্ছে, আজকে মৌলবাদের উত্থান হচ্ছে, গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তব্য দিচ্ছেন। সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো, ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠিত হবে এতে আশ্চর্যের কিছু নেই। বরং না হলে সেটাই আশ্চর্যের। তিনি আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি জানান।

আরও পড়ুন