নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর ফার্মগেটে অর্ধশত আ.লীগ নেতাকর্মী আটক।

আমারদেশ২৪ ডেস্ক।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
ইবনে মিজান জানান, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছি। আমাদের অভিযান চলছে। যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।

আরও পড়ুন