নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে ২ শিশুর মত্যু। মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স। নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার শনিবারের ১১ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত। ইতিমধ্যে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত। শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন। বৃষ্টি হলেও কাঁচাবাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি দেখা যায়নি।

তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রিতে পঞ্চগড়ে।

আমারদেশ ২৪ ডেস্ক।

ঘন কুয়াশার দাপটে উত্তরের জেলা পঞ্চগড় জুড়ে চরম শীত অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহের কারণে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমালয় থেকে নেমে আসা হিমশীতল বাতাস। এর সঙ্গে ঘন কুয়াশা যুক্ত হয়ে পরিবেশকে আরও ঠান্ডা ও অস্বস্তিকর করে তুলেছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। অনেকেই শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে কিংবা ভারী শীতবস্ত্র গায়ে জড়িয়ে চলাচল করছেন। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, আজ মঙ্গলবার সকাল নয়টায় পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আরও পড়ুন