নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে ২ শিশুর মত্যু। মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স। নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার শনিবারের ১১ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত। ইতিমধ্যে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত। শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন। বৃষ্টি হলেও কাঁচাবাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি দেখা যায়নি।

পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন।এর অংশ হিসেবে আজ গতকাল বৃহস্পতিবার ৩ জনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তারা হলেন- ৩৩ বিসিএসের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা ও ৩৬ বিসিএসের মাহমুদুল হাসান।
বরখাস্ত হতে যাওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হচ্ছেন- সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম জাহাঙ্গীর হাছান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোৎ. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, সহকারী পুলিশ কমিশনার মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল, শাহ আলম মো. আখতারুজ্জামান ইসলাম (সাময়িক বরখাস্ত), ইফতেখারুল ইসলাম (সাময়িক বরখাস্ত), পলাশ রঞ্জন দে (সাময়িক বরখাস্ত), মফিজুর রহমান পলাশ, সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) মোঃ গোলাম রুহানী ও সহকারী পুলিশ সুপার নাহিদ ফেরদৌস।
ডিআইজি এ কে এম এহসানউল্লাহ, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, ডিআইজি টুটুল চক্রবর্তী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহ নূর আলম পাটওয়ারী, পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা, পুলিশ সুপার জেসমিন কেকা, সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, পুলিশ সুপার মো. আবু মারুফ হোসেন, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি নূরে আলম মিনা , সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাবেক পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী ও পুলিশ সুপার মোঃ তারেক বিন রশিদ।
সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, সাবেক উপ-পুলিশ কাজী আশরাফুল আজীম, সাবেক যুগ্ম-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম, সাবেক যুগ্ম পুলিশ বিপ্লব কুমার সরকার, সাবেক উপ-পুলিশ কমিশনার মো. ইকবাল হোসাইন, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাবেক উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, সাবেক পুলিশ এটিইউ মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, সাবেক অতিরিক্ত এপিবিএন মোহাম্মদ জায়েদুল আলম, সাবেক পুলিশ সুপার মোঃ শাহজাহান, সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক, সাবেক অতিরিক্ত কমিশনার রাজীব দাস, সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামান ও পুলিশ সুপার হাসান আরাফাত।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা। এর মধ্যে আজ বৃহস্পতিবার তিনজনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।
amardesh24.com

আরও পড়ুন