নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে ২ শিশুর মত্যু। মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স। নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার শনিবারের ১১ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত। ইতিমধ্যে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত। শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন। বৃষ্টি হলেও কাঁচাবাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি দেখা যায়নি।

প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো।

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো।কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির বহুল আলোচিত দ্বৈরথের পাশাপাশি ম্যাচটি ঘিরে আলোচনায় রয়েছে আরও একটি বিশেষ বিষয়। মরক্কোর দলে থাকা ছয় ফুটবলার খেলতে নামছেন নিজেদের জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে।

মরক্কোর ২৬ সদস্যের স্কোয়াডে থাকা রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ এবং আইয়ুব বুয়াদ্দি—এই ছয়জনেরই জন্ম ফ্রান্সে। তবে পারিবারিক শিকড় মরক্কোয় হওয়ায় জন্মসূত্রে ফ্রান্স ও বংশসূত্রে মরক্কো—দুই দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তারা মরক্কোর জার্সিকেই বেছে নিয়েছেন।

নিজেদের জন্মদেশের বিপক্ষে খেলতে নামা ফুটবলারদের নিয়ে এটি অবশ্য মরক্কোর প্রথম ম্যাচ নয়। শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ডাচ-জন্ম তিন ফুটবলারকে একাদশে রেখেছিল দলটি। এবার ফ্রান্সের বিপক্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।

এই ছয়জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। চলতি বছরের শুরুতেও তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগে জাতীয় দল হিসেবে মরক্কোকেই বেছে নেন তিনি।

amardesh24.com

আরও পড়ুন