নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

১১ দলের নির্বাচনী ঐক্য একটি ‘ঐতিহাসিক যাত্রা’: নাহিদ ইসলাম।

জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি শুধু নির্বাচনী সমঝোতা নয়, বরং গভীর রাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটি যাত্রা।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট জানায়, মোট ২৫৩টি আসনে প্রার্থিতা নিয়ে সমঝোতা হয়েছে। এর মধ্যে এনসিপি ৩০টি আসনে নির্বাচন করবে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের আসন চূড়ান্ত হয়নি।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বৈষম্যবিরোধী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের লক্ষ্যে সব দল একটি অভিন্ন প্ল্যাটফর্মে এসেছে। এখন থেকে কোনো প্রার্থী নিজ দলের পরিচয়ে নয়, বরং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন