নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পাকিস্তান সেনাবাহিনীর হামলায় নিহত ৪১৫।

আন্তর্জাতিক ডেস্ক।

আফগানিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় নিহত বেড়ে ৪১৫ জন দাঁড়িয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাহুল্লাহ তারার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা জানান। তিনি জানান, হামলায় ৪১৫ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ৫৮০ জন। এছাড়া ১৮২টি চেকপোস্ট ধ্বংস এবং ৩১টি পোস্ট দখলে নেওয়ার দাবি করেছে পাকিস্তান বাহিনী। পাাশাপাশি ধ্বংস করা হয়েছে ৮৫টি ট্যাংক, সশস্ত্র যানবাহন ও বন্দুক।

তথ্যমন্ত্রী জানান, আফগানিস্তানজুড়ে ৪১টি স্থানে কার্যকরভাবে বিমান হামলা চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী কুর্রাম সেক্টরের কাছে আফগান খারচর চেকপোস্ট ধ্বংস করেছে।পাকিস্তানের দাবি, সীমান্তে আফগান তালেবানদের বিনা উসকানিতে হামলার বিরুদ্ধে শক্তিশালী ও কার্যকর প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন