নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে গেছেন: প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমা। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তার কন্যা জাইমা রহমান। স্টেডিয়ামে পৌঁছালে ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা তাদের স্বাগত জানান।

প্রধানমন্ত্রী কোথাও যাবেন, তার পূর্ব নির্ধারিত সূচি থাকবে না, তেমন ঘটনা সচরাচর ঘটেই না। এমনকি তিনি কোথাও গেলে, সেখানে আগে থেকেই সাজ সাজ রব পড়ে যায়। নিরাপত্তার কড়াকড়ি, কর্মকর্তাদের আনাগোনা- সব মিলিয়ে একটা মহা হুলুস্থুল কর্মকাণ্ড তৈরি হয়। সেটা যে প্রধামন্ত্রীই হোন না কেন।

তবে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এমন কিছু কাজ করেছেন; যা খুবই প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ হঠাৎ করেই বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এসে হাজির হন বাংলাদেশ সরকারের প্রধান।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বিকাল সাড়ে ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা সাবেক ফুটবলাররা। লাল দল ও সবুজ দল- এই দুই ভাগে ভাগ হয়ে তারা মাঠে পরস্পরের বিপক্ষে লড়াই করবেন। দুই দল মাঠে হাজির হয়ে গিয়েছিল আগেই। ডাগআউটে প্রস্তুতি নিচ্ছিল খেলা শুরুর জন্য।

এমন সময়ই হঠাৎ মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠে আসার জন্য তার কোনো সূচি নির্ধারিত ছিল না। এমনকি তিনি যে মাঠে আসতেছেন, এমন কথাও আগে থেকে কেউ জানায়নি। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

হঠাৎ করেই ভিআিইপি গেট দিয়ে সরাসরি মাঠে ঢুকে তিনি চলে যান ডাগআউটে। সেখানে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। হ্যান্ডশেক করেন। এরপর স্টেডিয়ামে স্থাপিত অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন তিনি। পরে গিয়ে অবস্থান নেন ভিআইপি লাউঞ্জে।

প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব নেওযার পর তারেক রহমান এই প্রথম ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে আগন করলেন এবং সেটা হঠাৎ করেই। এ রিপোর্ট লেখার সময়ও স্টেডিয়ামে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং লাল দল ও সবুজ দলের খেলা উপভোগ করছিলেন।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন