নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় পুজা চেরি। বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম :বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে তীব্র সমালোচনা করেছেন : রুমিন ফারহানা। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন। ইবনে সিনা হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। যুদ্ধের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকার। নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু। হাদি হত্যা মামলার ২ আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত। সপ্তাহে ৩ দিন সরাসরি পাঠদান: আর ৩ অনলাইনে ক্লাস করবে।

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে জাহাজ এসেছে চট্রগ্রাম বন্দরে।

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে এমটি শান গাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রবিবার ভোরে জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভিড়ে।

বন্দর সূত্র জানায়, জাহাজটি পরিশোধিত জ্বালানি তেল নিয়ে এসেছে, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এর আগে শুক্রবার আরও একটি জাহাজে করে ২৭ হাজার টন ডিজেল দেশে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দ্রুত জ্বালানি খালাস ও বাজারে সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনো ঘাটতি না থাকে।

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সরকার বড় পরিসরে আমদানি পরিকল্পনা হাতে নিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন, ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ টন ডিজেল এবং কাজাখস্তানের কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট থেকে ৫ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন