নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় পুজা চেরি। বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম :বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে তীব্র সমালোচনা করেছেন : রুমিন ফারহানা। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন। ইবনে সিনা হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। যুদ্ধের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকার। নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু। হাদি হত্যা মামলার ২ আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত। সপ্তাহে ৩ দিন সরাসরি পাঠদান: আর ৩ অনলাইনে ক্লাস করবে।

যুদ্ধের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

যুদ্ধের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকা।আজ  বৃহস্পতিবার  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ গ্রহণের সময় এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ শুরুর পর থেকে মোট সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আজ শাহ আলমের মরদেহ দেশে আনা হয়েছে। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি আরও জানান, নিহত সাতজনের মধ্যে এটি দেশে আনা পঞ্চম মরদেহ। একজনকে ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং আরেকজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এমজাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

শাহ আলম ভূঁইয়া বৈধ কর্মী হওয়ায় তার পরিবারকে সরকার থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে ইনস্যুরেন্স না থাকায় অতিরিক্ত ১০ লাখ টাকার সুবিধা পাওয়া যাবে না। জাতিসংঘের সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই সহায়তা প্রদান করা হবে।

এছাড়া তাৎক্ষণিক সহায়তা হিসেবে মরদেহ পরিবহন ও দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০০ ডলারের সমমূল্যের অর্থ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন