নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় পুজা চেরি। বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম :বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে তীব্র সমালোচনা করেছেন : রুমিন ফারহানা। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন। ইবনে সিনা হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। যুদ্ধের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকার। নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু। হাদি হত্যা মামলার ২ আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত। সপ্তাহে ৩ দিন সরাসরি পাঠদান: আর ৩ অনলাইনে ক্লাস করবে।

ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় পুজা চেরি।

বিনোদন ডেস্ক।

আবারও আলো ছড়াতে প্রস্তুত চিত্রনায়িকা পূজা চেরি। রোজার ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনা রয়েছেন তিনি। এরই মধ্যে জানা গেছে, আসন্ন কোরবানি ঈদেও পর্দায় হাজির হতে চলেছেন তিনি। ২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ মুক্তি পেলেও আটকে ছিল সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। আসছে কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, মুক্তি উপলক্ষে এ সপ্তাহেই সিনেমাটির ট্রেলার প্রকাশ করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

আর এই সিনেমাতে পুরোদস্তুর অ্যাকশন গার্লের ভূমিকায় দেখা যাবে পূজাকে। এতে তিনি সোহানা চরিত্রে অভিনয় করেছেন। এ চরিত্রে কাজ করা প্রসঙ্গে পূজা চেরি এর আগে বলেছিলেন, ‘অনুভূতিটা এরকম যে— একটা স্বপ্ন দেখলাম, সেটা বাস্তবে পেয়ে গেলাম। আমি নিজেকে ভাগ্যবান এবং নিজেকে নিয়ে গর্ব করছি। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ জন্য ফাইট প্র্যাকটিস করছি। আয়নার সামনে দাঁড়িয়ে সোহানার মতো অভিনয় করছি। আমার আগের সিনেমাগুলোয় দর্শক যেভাবে আমাকে দেখছেন, এ সিনেমাতে ভিন্ন এক পূজাকে দেখবেন। পুরো একজন অ্যাকশন লেডি হিসেবে দর্শক দেখতে পাবেন আমাকে।’

মাসুদ রানা সিনেমার বেশিরভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। বাকি ছিল একটি গান ও কয়েকটি দৃশ্যধারণের কাজ। অবশেষে সব জটিলতা কাটিয়ে সম্প্রতি শুরু হয়েছে বাকি থাকা শুটিং।

অন্যদিকে এ ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘দম’-এ অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন পূজা। সিনেমাটিতে তার চরিত্র ‘রানি’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে এখনো আলোচনা চলছে। শুধু দেশেই নয়, সিনেমাটি বিদেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শনের খবর পাওয়া গেছে।

সব মিলিয়ে বলা যায়, ‘দম’-এর সাফল্যের পর এবার অ্যাকশন অবতারে বড় পর্দায় ফিরছেন পূজা চেরি। কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ মুক্তি পেলে আবারও দর্শকের নজরের কেন্দ্রবিন্দুতে থাকবেন এ জনপ্রিয় অভিনেত্রী— এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন