নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় পুজা চেরি। বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম :বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে তীব্র সমালোচনা করেছেন : রুমিন ফারহানা। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন। ইবনে সিনা হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। যুদ্ধের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকার। নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু। হাদি হত্যা মামলার ২ আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত। সপ্তাহে ৩ দিন সরাসরি পাঠদান: আর ৩ অনলাইনে ক্লাস করবে।

সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা।

নিউজ ডেস্ক।

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।আজ সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট-এর আইনজীবী এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে অভিযোগ করা হয়েছে, হামের টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

আইনজীবী এম আশরাফুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, “হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচিকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসসহ সব উপদেষ্টার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।”এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন