নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভালোবাসার আকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে ভুল সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে। শারীরিক অবস্হা ভাল না দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন। ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আজ সোমবার থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস–আদালত। এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে পুলিশকে মারধর করেছে। সন্ত্রাসীদের আশ্রয়স্থল চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশু রামিসাকে হত্যার ঘটনায় মামলায় প্রধান আসামি সোহেল তার স্ত্রী স্বপ্না কারাগারে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ শুরু হবে ১২ দলের এই খেলা।

স্পোর্টস ডেস্ক।

বিসিবির নতুন বোর্ডের অধীনে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা লিগ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ শুরু হবে ১২ দলের এই খেলা।তার আগে চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখ হবে দলবদল।

গুঞ্জন উঠেছিল লিজেন্ডস অব রূপগঞ্জের অংশগ্রহণ না করা নিয়ে। তবে আজ বৃৃহস্পতিবার জানা গেল আসন্ন ঢাকা লিগে খেলবে দলটি। প্রতিবছরই বড় বাজেটের দল গঠন করে থাকে তারা। এবারও শুরুতে তারা তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছিল। তবে মাঝপথে সবাইকে ছেড়ে দেয়। গেলবারের মতো এবারো দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন নাজমুল হোসেন।

আজ বৃৃহস্পতিবার দলটির মালিক লুৎফর রহমান বাদল বলেন, ‘আমরা লিজেন্ডস অব রূপগঞ্জের সব খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা খেলব না। সেই সূত্র ধরেই তামিম আমাকে ফোন করেছিল, ডেকেছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া মন্ত্রীও আজকে আমাকে ডেকেছিল। দুজনের সাথেই খুব ভালো কথা হয়েছে এবং তারা অনুরোধ করেছে যাতে আমরা ক্রিকেটের (ডিপিএল) দল-বদলে অংশগ্রহণ করি, ক্রিকেটের মধ্যে থাকি। আমরা ওই অনুরোধটা রাখব, ইনশাআল্লাহ।’

এদিকে নতুন করে দলটির হয়ে এবার খেলবেন আইচ মোল্লা, সামিউন বশির রাতুল, তৌফিক খান তুষার, স্বাধীন ইসলাম, রিফাত বেগ, রোহানতদৌলা বর্ষণ। এ ছাড়া মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন