নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভালোবাসার আকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে ভুল সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে। শারীরিক অবস্হা ভাল না দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন। ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আজ সোমবার থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস–আদালত। এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে পুলিশকে মারধর করেছে। সন্ত্রাসীদের আশ্রয়স্থল চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশু রামিসাকে হত্যার ঘটনায় মামলায় প্রধান আসামি সোহেল তার স্ত্রী স্বপ্না কারাগারে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা।

আজ সোমবার থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস–আদালত।

ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল আজ সোমবার থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস–আদালত ছুটি শেষে শহরে ফিরতে শুরু করেছেন মানুষ। গ্রামের বাড়িতে পরিবার–পরিজনের সঙ্গে ঈদের কয়েকটি দিন কাটিয়ে ফিরছেন কর্মক্ষেত্রে, শহরে। চট্টগ্রাম নগরীতে যেমন দলে দলে মানুষ আসছেন, তেমনি ঢাকামুখী স্রোতও বিশাল। গতকাল বাস, ট্রেন এবং বিমানবন্দরে খবর নিয়ে জনস্রোতের তথ্য মিলেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গতকাল দেখা গেছে, প্রতিটি ট্রেনে উপচে পড়া ভিড়। নারী–পুরুষে গিজগিজ করছে স্টেশন। প্রতিটি ট্রেন থেকে নেমে আসেন প্রচুর মানুষ। কয়েকজন জানালেন, ঈদের আগে বাড়ি ফেরার সময় ভোগান্তির শিকার হতে হয়েছিল। ফিরতিযাত্রা অনেক ভালো হয়েছে।

ঢাকামুখী প্রতিটি ট্রেনেও মানুষের ভিড়। প্রতিটি ট্রেনে প্রচুর যাত্রী। টিকেট না পেয়ে অনেকে স্ট্যান্ডিং টিকেট নিয়ে ট্রেনে চড়েছেন। কয়েকজন যাত্রী বললেন, অনলাইনে টিকেট শেষ হয়ে গেছে। অল্পক্ষণের মধ্যে সব টিকেট শেষ দেখায়। ফলে বাধ্য হয়ে এভাবে যেতে হচ্ছে। অনলাইনে টিকেট কাটতে পেরে কয়েকজন স্বস্তিও প্রকাশ করলেন। কোনো ঝামেলা নেই। মোবাইল অ্যাপস দিয়ে টিকেট পাওয়া যাচ্ছে।

নগরীর গরিবউল্লাহ শাহ এলাকায় বাস কাউন্টারগুলোতেও ভিড় দেখা গেছে। প্রতিটি বাসই যাত্রীতে ভরা। ঢাকাসহ নানা অঞ্চলমুখী বাসগুলোতে যাত্রীদের প্রচুর চাপ বলে সংশ্লিষ্ট কাউন্টারগুলো থেকে জানা গেছে।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, প্রতিটি ফ্লাইট যাত্রীতে ভরা। বাড়তি দামে টিকেট কিনে ঢাকার দিকে ছুটছে মানুষ।

ছুটি শেষে গতকাল বিকাল থেকে শহর ফিরে আসছে চেনা দৃশ্যে। নগরীতে প্রচুর যানবাহন চলাচল করছে, মানুষও প্রচুর। কোনো কোনো পয়েন্টে যানজটও দেখা গেছে। তবে নগরীর মার্কেটগুলো এখনো বন্ধ। আজকালের মধ্যে মার্কেটগুলোতে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

গতকাল আগ্রাবাদ লাকি প্লাজার একজন ব্যবসায়ী বলেন, মার্কেট আরো এক সপ্তাহের মতো বন্ধ থাকবে। এখন খুলেও লাভ নেই। বেচাবিক্রি হবে না। তাই কয়েকদিন পর মার্কেটগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।একই ধরণের কথা বলেছেন আরো বেশ কয়েকটি শপিং মলের ব্যবসায়ীরা। তাদের মতে, শহরে লোকজন ফিরলেও বেচাকেনা স্বাভাবিক হতে আরো কয়েকদিন সময় লাগবে।

amardesh24.com

 

আরও পড়ুন