নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভালোবাসার আকাঙ্ক্ষা অনেক সময় মানুষকে ভুল সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে। শারীরিক অবস্হা ভাল না দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন। ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আজ সোমবার থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস–আদালত। এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে পুলিশকে মারধর করেছে। সন্ত্রাসীদের আশ্রয়স্থল চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিশু রামিসাকে হত্যার ঘটনায় মামলায় প্রধান আসামি সোহেল তার স্ত্রী স্বপ্না কারাগারে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা।

পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

বিনোদন ডেস্ক।

শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।বিশেষ করে এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক মাস ধরে ছিল নানা জল্পনা। অবশেষে সব গুঞ্জনের ইতি টেনে প্রকাশ্যে এলো সিনেমার নতুন পোস্টার। এতে শাকিবের বিপরীতে দেখা গেছে সাবিলা নূরকে। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব ও সাবিলা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন শাকিব খান। দেখা যায়, নায়কের ড্র্যাডলক হেয়ার স্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ লুকের পাশে সাবিলার উপস্থিতি; যা এক রোম্যান্টিক আবহের ইঙ্গিত দিচ্ছে। পোস্টারের ক্যাপশনে মেগাস্টার লিখেছেন, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…’

পোস্টারটি প্রকাশের পর থেকেই ভক্ত ও দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। পোস্টারের কমেন্ট বক্সে জমা পড়ছে অসংখ্য মন্তব্য। এক ভক্ত মন্তব্য করেছেন, শাকিব-সাবিলা জুটি মানেই নতুন কিছু, পোস্টারটি এক কথায় দারুণ! আরেকজন লিখেছেন, ঈদের সিনেমার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হলো। উল্লেখ্য, বড় বাজেটের এই সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাবে বলে জানা গেছে।

এর আগে শাকিব খান তার জন্মদিনে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেন। এবার এলো তার দ্বিতীয় পোস্টার। সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো, চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।

এর আগে শাকিব-সাবিলা জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো দেখা যায়। সেই রসায়ন এবারও বজায় থাকবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন