নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে তর্ক। আমানতকারীদের আইনি সুরক্ষা জোরদার করা হয়েছে। রুটিন কাজের অংশ হিসেবে বর্ণনা করেন শামা ওবায়েদ। অভিযোগ প্রমাণে ফোনের কল রেকর্ড এবং হোটেলের বিল গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত। অনুপস্থিত থাকার অভিযোগে ৩ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত। জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ ও অংশগ্রহণ আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। প্রধান মন্ত্রী তারেক রহমান এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে ৫ শিক্ষার্থী নিহত। জাহাজে হামলাকে কেন্দ্র করে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

অনুপস্থিত থাকার অভিযোগে ৩ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত।

বহুদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ৩ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যু করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র‍্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই কর্মকর্তারা কর্তৃপক্ষের পূর্বানুমতি বা বৈধ ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা কাজে যোগ দেননি।

কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন নিখোঁজ থাকার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়।

জেএইচআর বিধিমালা অনুসারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াসহ নির্ধারিত সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

amardesh24.com

 

আরও পড়ুন