নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি। টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনার ছোঁয়া লাগে শোবিজ অঙ্গনে। যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত। চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত।

পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্টদের বিষয়টি ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রস্তুতি, সংশ্লিষ্টদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার আওতায় রয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক, আলিম, উচ্চমাধ্যমিক (বিএমটি), উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন পরীক্ষাগুলোও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।চট্টগ্রাম শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত নয় এমন অন্যান্য জেলা এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

amardesh24.com

 

আরও পড়ুন