নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি। টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনার ছোঁয়া লাগে শোবিজ অঙ্গনে। যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত। চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন।টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটের পূর্বাভাস বলছে- শেষ হাসি হাসতে পারে স্পেন।
আগামী রোববার অনুষ্ঠিতব্য ফাইনালের আগে দুদলই রয়েছে দারুণ ছন্দে। পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে ফাইনালে উঠেছে স্পেন। সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে অন্যতম ফেভারিট ফ্রান্সকে। ওই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে নেতৃত্বাধীন ফরাসি আক্রমণভাগকে কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেয় স্পেনের রক্ষণভাগ।
অন্যদিকে নকআউট পর্বে একাধিক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ফাইনাল নিয়ে মাইক্রোসফট কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিততে পারে। এআইয়ের মতে, পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের রক্ষণভাগ, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং কম গোল হজম করার সক্ষমতা তাদের বড় শক্তি। অন্যদিকে, আর্জেন্টিনার মাঝমাঠ তুলনামূলকভাবে কিছুটা দুর্বল বলে মূল্যায়ন করেছে কপিলট।
তবে লিওনেল মেসির উপস্থিতিকেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছে এআই। কপিলটের মতে, মেসি একাই যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এমনকি ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবুও শেষ পর্যন্ত স্পেনের সুসংগঠিত দলগত পারফরম্যান্স ও শক্তিশালী রক্ষণভাগকেই এগিয়ে রেখেছে তারা।
কপিলটের সম্ভাব্য স্কোরলাইন অনুযায়ী, স্পেনের হয়ে ২৪ মিনিটে লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে।
এদিকে সম্ভাব্য ম্যাচসেরা হিসেবেও গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডের নিয়ন্ত্রক রদ্রিকেই বেছে নিয়েছে কপিলট। তাদের ধারণা, মাঝমাঠে প্রভাব বিস্তার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ তারকা।
amardesh24.com

আরও পড়ুন