নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি। টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনার ছোঁয়া লাগে শোবিজ অঙ্গনে। যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত। চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম।

যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত।

মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহতহয়েছেন। এছাড়া আরও চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,মার্কিন হামলায় নিহতদের মধ্যে একজন শিশু এবং তিনজন নারী রয়েছেন। এছাড়া আহত চার শতাধিক নাগরিকের মধ্যে ২২ জন নারী ও নয়টি শিশু রয়েছে বলে তিনি উল্লেখ করেন। গত ২২ জুন সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর পারস্য উপসাগর ও ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক সামরিক অভিযান শুরু হয়, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

ইরানি প্রশাসনের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের এই বিমান হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে আহতদের বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন