কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে।এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের ভুয়া বা বিভ্রান্তিকর এআই কনটেন্ট সহজে শনাক্ত করতে একাধিক নতুন প্রযুক্তি আনছে জনপ্রিয় ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।
টিকটক জানিয়েছে, এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষামূলক নির্দেশিকা, স্প্যাম শনাক্তের উন্নত পদ্ধতি এবং কনটেন্ট যাচাইয়ের প্রযুক্তি।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ব্যবহারকারীদের ধারণা বাড়াতে নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স এবং ডিপফেক গবেষক হেনরি আইডারের সঙ্গে যৌথভাবে একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরি করেছে টিকটক।
amardesh24.com








