নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি। টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনার ছোঁয়া লাগে শোবিজ অঙ্গনে। যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত। চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম।

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন।

ইতালিতে কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছেনদেশটির সাংবিধানিক  আদালতের নির্দেশ অনুযায়ী, শুধু অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন ইনফরমেশন সিস্টেম (এসআইএস)-এ প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের স্যানাটোরিয়া (ইমার্সিওন) কর্মসূচির আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।

রায়ে আদালত বলেন, কেবল এসআইএসে প্রশাসনিক সিগন্যাল থাকার ভিত্তিতে আবেদন প্রত্যাখ্যানের বিধান ইতালির সংবিধানে উল্লেখিত সমতা ও ন্যায্য আচরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এখন থেকে প্রতিটি আবেদন পৃথকভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।

নতুন এই সিদ্ধান্তে ইতালিতে অবস্থানরত বহু বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসী উপকৃত হতে পারেন। বিশেষ করে যাদের আবেদন অবৈধ প্রবেশ বা ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে আটকে রাখা হয়েছিল কিংবা বাতিল করা হয়েছিল, তাদের আবেদন নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, আবেদনকারীর কর্মসংস্থান, ইতালিতে বসবাসের বাস্তবতা, ব্যক্তিগত পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়েই কর্তৃপক্ষকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র এসআইএসে প্রশাসনিক সিগন্যাল থাকাকে আবেদন বাতিলের একমাত্র কারণ হিসেবে ব্যবহার করা যাবে না।

তবে গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় কার্যকর হবে না। তাদের বিরুদ্ধে আগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যাদের স্যানাটোরিয়া আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বা একই কারণে আগে বাতিল হয়েছে, তারা অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর মাধ্যমে আবেদন পুনর্মূল্যায়নের উদ্যোগ নিতে পারেন।

amardesh24.com

 

আরও পড়ুন