নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি। টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনার ছোঁয়া লাগে শোবিজ অঙ্গনে। যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত। চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম।

তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।এর ফলে মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

বাজার সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার তাৎক্ষণিক সরবরাহের স্বর্ণের দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩,৯৮৩ ডলারে নেমে এসেছে। এর ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,০০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমার নিচে চলে যায়। একই সময়ে রুপার দামও আরও বেশি হারে কমেছে।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদের হার নির্ধারণে আরও সতর্ক অবস্থান নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার প্রভাবে মূল্যবান ধাতুর বাজারে বিক্রির চাপ বেড়েছে, ফলে স্বর্ণ ও রুপার দাম কমেছে।

amardesh24.com

 

আরও পড়ুন