নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি। টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনার ছোঁয়া লাগে শোবিজ অঙ্গনে। যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত। চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম।

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত।

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহতহয়েছেন। দেশটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগান প্রদেশের সেতু ও আবাসিক এলাকাসহ বন্দর আব্বাস, বুশেহর এবং আহভাজে হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আল জাজিরার বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, হরমোজগান প্রদেশের কেহভারস্তান সেতু এবং বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় প্রথম দফার হামলায় দুইজন নিহত ও আটজন আহত হন। পরে একই প্রদেশের বন্দর-ই খামির সেতুতে রাতের হামলায় আরও কয়েকজন নিহত হলে মোট প্রাণহানির সংখ্যা সাতজনে পৌঁছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করেছে, কুয়েতের দিক থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। যদিও এ দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে বন্দর আব্বাসের একটি রেলওয়ে সাবস্টেশনে পৃথক হামলায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। একই সময় বুশেহর শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার তথ্য দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

এ ছাড়া খুজেস্তান প্রদেশের আহভাজ শহরেও একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর উৎস বা প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

amardesh24.com

 

 

আরও পড়ুন