নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি। টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনার ছোঁয়া লাগে শোবিজ অঙ্গনে। যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত। চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম।

বেক্সিমকো গ্রুপের ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঋণ শাখার ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ।

জনতা ব্যাংক থেকে ঋণের নামে বেক্সিমকো গ্রুপের ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঋণ শাখার ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারির সময় ব্যংকে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
গতকাল বৃহস্পতিবার ৪১৬ কোটি টাকার একটি মামলায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।।
দুদক জানায়, টাস্কফোর্সের আওতায় বেক্সিমকো গ্রুপের দুর্নীতির ঘটনায় একাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের ৪১৬ কোটি টাকার একটি ঋণ জালিয়াতি মামলায় তাদের তলব করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জনতা ব্যাংকের ঋণ সংক্রান্ত শাখায় কর্মরত এসব ব্যাংকারকে জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি দল।
দুদকের তথ্য অনুযায়ী, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে শুধু জনতা ব্যাংক থেকেই ঋণের নামে ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই বিশাল জালিয়াতির অনুসন্ধানে বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও সংশ্লিষ্টদের তলব করা হচ্ছে।
এছাড়াও ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরইমধ্যে ১০টি মামলা করেছে দুদক।
amardesh24.com

আরও পড়ুন