নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এআই দিয়ে তৈরি ভিডিও ও অন্যান্য কনটেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২—১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা। শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি। টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে  ব্যাটিংয়ে নেমেই উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশে। ফুটবল বিশ্বকাপ ঘিরে ভক্তদের উন্মাদনার ছোঁয়া লাগে শোবিজ অঙ্গনে। যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা শুরু করার পর থেকে ইরানে অন্তত ৩৮ জন নিহত। চন্দনাইশে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। ঐতিহাসিক দেশ স্পেনে বর্তমানে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মগুলোর একটি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসলাম।

এবারের আসরের জন্য রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার তহবিল ঘোষণা।

২০২৬ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শুধু সোনালি ট্রফিই নয়, সঙ্গে পাবে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানিও। এবারের আসরের জন্য রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার তহবিল ঘোষণাকরেছে ফিফা, যার মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার।
তবে শুধু চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই অংশগ্রহণ ফি ও প্রস্তুতি অনুদান পায়। ফলে শিরোপাজয়ী দলের মোট আয় দাঁড়াবে ৬২.৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে অংশগ্রহণ বাবদ ১০ মিলিয়ন ডলার, প্রস্তুতি অনুদান হিসেবে ২.৫ মিলিয়ন ডলার এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা।
অন্যদিকে রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। অংশগ্রহণ ও প্রস্তুতি অনুদানসহ তাদের মোট প্রাইজমানি হবে ৪৫.৫ মিলিয়ন ডলার।
২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি (পারফরম্যান্সভিত্তিক)
চ্যাম্পিয়ন : ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা)
রানার্স আপ : ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৯৬ কোটি টাকা)
তৃতীয় স্থান : ২৯ মিলিয়ন ডলার (প্রায় ৩৪৮ কোটি টাকা)
চতুর্থ স্থান : ২৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২৪ কোটি টাকা)
৫ম–৮ম স্থান : ১৯ মিলিয়ন ডলার (প্রায় ২২৮ কোটি টাকা)
৯ম–১৬তম স্থান : ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮০ কোটি টাকা)
১৭তম–৩২তম স্থান : ১১ মিলিয়ন ডলার (প্রায় ১৩২ কোটি টাকা)
৩৩তম–৪৮তম স্থান : ৯ মিলিয়ন ডলার (প্রায় ১০৮ কোটি টাকা)
বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি অর্থ পুরস্কার হিসেবে দিচ্ছে ফিফা। ৪৮ দলের এই আসরে বাড়তি অংশগ্রহণের পাশাপাশি পুরস্কারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, যা বিশ্ব ফুটবলের আর্থিক দিক থেকেও নতুন এক মাইলফলক।
amardesh24.com

আরও পড়ুন