নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আটজনকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জনপ্রিয় হয়ে উঠছে কৈয়গ্রাম ব্রিজ, বিশেষ করে সরকারি ছুটির দিনেও। জনতা পার্টির বিক্ষোভে ছররা গুলি ব্যবহারের অভিযোগ ভারতের। শারীরিক  অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার। রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আজ শুক্রবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নরেন্দ্র মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশেও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : তথ্যমন্ত্রী। পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে: জামায়াত আমির।

৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার।

৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলেও কেবল সেই সিদ্ধান্তের ভিত্তিতে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো সংসদ সদস্যকে তার রাজনৈতিক দল বহিষ্কার করলেই স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ শূন্য হয়ে যায় না। এ বিষয়ে সংবিধান ও আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি নিয়ে যদি জাতীয় সংসদের স্পিকার বা সংসদ নির্বাচন কমিশনের কাছে কোনো সিদ্ধান্ত বা মতামত চেয়ে আবেদন করে, তখন কমিশন আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। প্রয়োজনে উভয় পক্ষের বক্তব্য শুনে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি সামনে আসার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে।

দলীয় তদন্তে ঘটনাটি ‘নৈতিক স্খলন’ হিসেবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াত। পরদিন, ২২ জুলাই দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

একই সঙ্গে জামায়াত জানায়, গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হচ্ছে।তবে নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, দলীয় বহিষ্কারের সিদ্ধান্ত একাই সংসদ সদস্য পদ বাতিলের জন্য যথেষ্ট নয়। এ বিষয়ে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

amardesh24.cim

 

আরও পড়ুন