নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আটজনকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জনপ্রিয় হয়ে উঠছে কৈয়গ্রাম ব্রিজ, বিশেষ করে সরকারি ছুটির দিনেও। জনতা পার্টির বিক্ষোভে ছররা গুলি ব্যবহারের অভিযোগ ভারতের। শারীরিক  অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার। রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আজ শুক্রবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নরেন্দ্র মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশেও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : তথ্যমন্ত্রী। পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে: জামায়াত আমির।

রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আজ শুক্রবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আজ শুক্রবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন।তবে দায়িত্ব ছাড়লেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করার অধিকারী থাকবেন।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (মে ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, যেসব রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করেছেন অথবা অন্তত ছয় মাস দায়িত্বে ছিলেন, তারা অবসরের পর আজীবন মাসিক অবসরভাতা পাওয়ার যোগ্য। এ ভাতার পরিমাণ হবে দায়িত্বে থাকাকালে সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫ শতাংশ।

একই আইনে সাবেক রাষ্ট্রপতির জন্য একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেনডেন্ট রাখার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি দাপ্তরিক ব্যয় নির্বাহের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতাও প্রদান করা হয়।

সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া তার আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ থাকবে এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল সরকার বহন করবে।

চিকিৎসা সুবিধার ক্ষেত্রে তিনি একজন মন্ত্রীর সমমানের সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাকে একটি কূটনৈতিক পাসপোর্টও দেওয়া হবে।এ ছাড়া দেশের অভ্যন্তরে সরকারি সফরের সময় সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থান করার সুবিধাও পাবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

amardesh24.com

 

আরও পড়ুন