নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আটজনকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জনপ্রিয় হয়ে উঠছে কৈয়গ্রাম ব্রিজ, বিশেষ করে সরকারি ছুটির দিনেও। জনতা পার্টির বিক্ষোভে ছররা গুলি ব্যবহারের অভিযোগ ভারতের। শারীরিক  অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার। রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আজ শুক্রবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নরেন্দ্র মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশেও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : তথ্যমন্ত্রী। পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে: জামায়াত আমির।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নরেন্দ্র মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম।

পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নরেন্দ্র মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটা দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (CJP)। সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠক শেষে সংগঠনটি জানিয়ে দিয়েছে, এই দাবি থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।

আজ শুক্রবার দিল্লির ভিঠলভাই প্যাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিদলে ছিলেন জাতীয় মুখপাত্র সৌরভ দাসসহ দুই প্রতিনিধি।

বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর (FIR) প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগত সম্মতি জানিয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনো সমঝোতা হবে না।

সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস বলেন, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব FIR প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের আন্দোলনের অন্যতম প্রধান ও আপসহীন দাবি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বেলা ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে সরকারকে।

তিনি আরও জানান, সরকারের অনুরোধে শনিবার পর্যন্ত যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে সিজেপি। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

সিজেপির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কাও সতর্ক করে বলেন, সরকার দাবি না মানলে সারা দেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানান, চলমান সংকটের সমাধানে শনিবার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতের দাবিতে শিক্ষার্থী ও তরুণদের এই আন্দোলন মোদি সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে।

amardesh24.com

 

আরও পড়ুন