নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আটজনকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জনপ্রিয় হয়ে উঠছে কৈয়গ্রাম ব্রিজ, বিশেষ করে সরকারি ছুটির দিনেও। জনতা পার্টির বিক্ষোভে ছররা গুলি ব্যবহারের অভিযোগ ভারতের। শারীরিক  অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার। রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আজ শুক্রবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে নরেন্দ্র মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশেও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : তথ্যমন্ত্রী। পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে: জামায়াত আমির।

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার।

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধা করে তা নিষ্ক্রিয় করেছে পুলিশ। আজ শুক্রবার রাতে এগুলো নিষ্ক্রিয় করার সময় ওই এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম বোমা সদৃশ অন্তত দুটি বস্তুকে নিষ্ক্রিয় করে। রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর আসে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থানা-পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে এবং বাকিগুলোর কাজ চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কে বা কারা মেট্রোরেল স্টেশনের নিচে এই বস্তুগুলো রেখে যায়। উদ্ধার হওয়া বস্তুগুলো আসলে কী ধরনের বোমা বা ককটেল ছিল, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

বর্তমানে ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন। এ ঘটনার পর থেকে আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন