নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নগরীর ইপিজেডে চার চোরচক্র সদস্যকে গ্রেপ্তার করেছে, পুলিশ।

চট্টগ্রাম ইপিজেড থানা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে একটি চোরাই বাইক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- জাহাঙ্গীর, জামশেদ, ফয়সাল উদ্দিন বুধবার (১১ ডিসেম্বর) রাতে ইপিজেড থানার নিউমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজামান,তিনি বলেন, গত ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাইক চালক মো. মোমিন উদ্দীন ইপিজেড এলাকায় বাইক রেখে নাশতা করতে যায়। ফিরে এসে দেখেন বাইকের চাবি পকেটে নেয়। এরপর কয়েকজন লোক তাকে বাইকের লক খুলে দেয়ার জন্য একটি স্ক্রু ড্রাইভার নিয়ে আসতে বলে। দোকান থেকে ফিরে এসে দেখে বাইক নেই। এ ঘটনায় তিনি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাইক চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বাইক উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে একটি চোরাই অটোরিকশার ডকুমেন্ট উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টায় নিউমুরিং এলাকা থেকে চোরচক্রের অপর সদস্য জামশেদ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাত ৩টায় ডবলমুরিং এলাকা থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন