নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চট্রগ্রামের ফয়েসলেক আবাসিক হোটেল অভিযান করে ৪৩গ্রেপ্তার।

  আমারদেশ24.com
রবিবার ১৫ ডিসেম্বর ২৪

নগরীর চট্টগ্রামে খুলশীর ফয়েজ লেক এলাকার ৫টি হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪৩ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে প্রিন্স হোটেল আবাসিক, মোটেল সিক্স সুপারসনিক আবাসিক, হোটেল রূপসী বাংলা ও হোটেল গোল্ডেন টাচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ জন হচ্ছেন পুরুষ ও ২৫ জন হচ্ছেন নারী।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করে বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৪৩ জনের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন