নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন হত্যার আরও ১জন গ্রেপ্তার।

  আমারদেশ24.com

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন (৪২) খুন হওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম মো. পারভেজ (৩০)। সে মামলার ১৩নং এজাহারনামীয় আসামি এবং উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার মৃত আবুল আবছারের ছেলে।

রবিবার (১৫ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এর আগে, শনিবার(১৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ফরিদ আহাম্মদ।

উল্লেখ্য, এর আগে ২ ডিসেম্বর রাতে মো. ওসমান গণি (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ।

জানা যায়, গত ৩০ নভেম্বর সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ১ ডিসেম্বর রাতে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে দেশীয় অস্ত্রের আঘাতে মামুন আহত হন এবং পরে মারা যান। নিহত মামুন ঘটনার এক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

ঘটনার ৩দিন পর ৩ ডিসেম্বর দিবাগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিহতের ভাই শাহাদাত হাছান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার পর পরই আমারা একজনকে গ্রেপ্তার করেছিলাম। এবার আরেকজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন