নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চট্রগ্রামের শিশু উদ্ধার,অপহরণকারী গ্রেপ্তার।

আমারদেশ24.co

চট্টগ্রামের চান্দগাঁও থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে চাদঁপুর জেলার শাহরাস্তি থানায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেফতারকৃত অপহরণকারী হলো- চাদঁপুর জেলার শাহরাস্তি দফাদার বাড়ি এলাকার বর্তমানে নগরীর কোতোয়ালি থানাধীন ল্যাবরেটরী স্কুলের সামনে বসবাসরত আব্দুস সাত্তার ছেলে মাহমুদুল ইসলাম মিরাজ (২০)।

অপহৃত শিশু ফেনী জেলার সোনাগাজী এলাকার বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া এলাকার  দেলওয়ার হোসেনের ছেলে ছিদরাতুল মুনতাহা (১৪)।

এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আফতাব উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন